ঢাকার পথে দোহা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার পথে দোহা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৮, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগদান শেষে আজ বুধবার ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট (বিজি-১২৬) স্থানীয় সময় সকাল ৮টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’

কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।

বিমানটি বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে গত ৪ মার্চ এলডিসি বিষয়ক পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী দোহা পৌঁছেন।

সূত্র : বাসস

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ