ঢাকার পথে পথে হাজার হাজার মানুষ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার পথে পথে হাজার হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ৫, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার মহাখালীর নাবিস্কো এলাকা থেকে বিবিসি সংবাদদাতা নাগিব বাহার জানাচ্ছেন, উত্তরা থেকে হাজার হাজার মানুষ পায়ে হেটে, রিক্সায় করে শাহবাগের দিকে এগোচ্ছেন। তাদের মধ্যে অসংখ্য নারীও রয়েছেন।

অন্যদিকে মিরপুর এলাকা থেকে বিবিসি সংবাদদাতা জান্নাতুল তানভী জানিয়েছেন, সেখানেও হাজার হাজার মানুষ হেঁটে, রিক্সা নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন। পুরো পথে মানুষ ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না।

সেনাবাহিনীর সদস্যরা তাদের কোন বাঁধা দিচ্ছে না।

ঢাকার সড়কগুলোয় দুপুরের পর পুলিশের উপস্থিতিও তেমন একটা দেখা যাচ্ছে না।

এর আগে ঢাকার শাহবাগ এলাকা থেকে বিবিসির সংবাদদাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, শাহবাগে দুপুর একটা থেকে বহু আন্দোলনকারী সমবেত হয়েছেন।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরো মানুষ এসে সেখানে যোগ দিচ্ছেন।

সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ