ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৫৪ অপরাহ্ণ

 

বিএনপির পূর্বঘোষিত যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি গণমিছিলে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একে কেন্দ্র করে সর্তক অবস্থান নিয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ৯টা থেকে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, পল্টন ও মতিঝিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে আসতে শুরু করেন।

আরও পড়ুন: সারাদেশে বিএনপি ও অন্যান্য সরকারবিরোধীদের গণঅবস্থান কর্মসূচি আজ

এই সতর্ক অবস্থানের বিষয়ে জানতে চাইলে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রুহানি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করবে এই জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। কিন্তু এর আগেও তারা অনেক অরাজকতা করেছে। পুলিশের উপরও হামলা চালিয়েছে। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা সতর্ক আছি। এরই অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছবি: সংগৃহীত

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘মূল সড়কে যান চলাচল স্বাভাবিক রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বুধবারের পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি পালন করতে পারবে।’

তিনি আরও বলেন, রাজধানীতে অবস্থান কর্মসূচি পালনে বেশকিছু রাজনৈতিক দল অনুমতি চেয়েছে। বুধবার লাখ লাখ মানুষ অফিসে যাতায়াত করবে। তাই যানবাহন চলাচল যেন বন্ধ না হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রেখে কর্মসূচি পালনের জন্য বলেছি। আমি সব দলের রাজনৈতিক কর্মসূচির প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে অনুরোধ করছি, তারা যেন কোনো ধরনের রাস্তা অবরোধ না করে। আমার প্রত্যাশা থাকবে, তারা যান চলাচল স্বাভাবিক রেখে জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। এক্ষেত্রে আমাদের তরফ থেকেও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। যারা যারা অনুমতি চেয়েছে তারা ফুটপাতে বসে তাদের অবস্থান কর্মসূচি পালন করবে। এই অনুমতি আমরা দিয়েছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ