ঢাকার রাস্তায় চিত্রনায়িকা রাজ রীপার আইফোন ছিনতাই - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার রাস্তায় চিত্রনায়িকা রাজ রীপার আইফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ২৯, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা রাজ রীপা। আর ফিরেই ছিনতাইকারীর কবলে পড়লেন তিনি। ‘ময়না’ সিনেমার এই নায়িকা গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে রীপার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে।

এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।

বিষয়টি নিয়ে রাজ রীপা বলেন, ‘আমাদের গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌড় দেয়।

চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না।’
রীপা আরো বলেন, ‘মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন। থানায় গিয়ে দেখি আমার মতো আরো দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে।

কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ