ঢাকা আসছেন মার্কিন সহকারী সচিব রেনা বিটার - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা আসছেন মার্কিন সহকারী সচিব রেনা বিটার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচি ও ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রেনা পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তাঁর সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ