ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা ও নারায়ণগঞ্জে আজ বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:৪৭ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ দাবিতে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জে দুটি সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোাগে দুপুর আড়াইটায় গাবতলী এসএ খালেক প্রোপার্টি চত্বরে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ফতুল্লা পাসপোর্ট অফিস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিতব্য সমাবেশ দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি থাকবেন।

এছাড়া বিএনপির শরিক দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এলডিপি বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। গণতান্ত্রিক বাম ঐক্য সকাল সাড়ে ১০টায় সেগুনবাগিচা হাই স্কুলের সামনে সমাবেশ ও পরে পদযাত্রা করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ