ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার সাংগঠনিক পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার সদস্য রাব্বি হাসান, শেখ পারভেজ মোশাররফ ও মাসুদুর রহমান জীবনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। উক্ত অভিযোগের যথাযথ তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমকে দায়িত্ব প্রদান করা হলো। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা প্রদান করা হলো।’
জনতার আওয়াজ/আ আ