ঢাকা-চট্টগাম মহাসড়কে ছাত্রদলের মিছিল, পুলিশের হামলায় আহত ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-চট্টগাম মহাসড়কে ছাত্রদলের মিছিল, পুলিশের হামলায় আহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসানের নেতৃত্বে মিছিলটি শনির আখড়া থেকে শুরু করে রায়েরবাগ বাসস্ট্যান্ডে পুলিশের বাধায় শেষ হয়।

মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর। সাথে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, সদস্য আনিচুর রহমান খান।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক, সাদেক হোসেন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাহিদ মান্নান, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল,মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, তানজিম সোহাগ।

আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্রদলের অন্যতম নেতা সোহাগ সিকদার, সাইফুল ইসলাম পারভেজ তালুকদার, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম অমি, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, তেজগাঁও পলিটিকনিক ইন্সটিটিউটের সাব্বির হোসেন, রামপুরা থানা ছাত্রদলের অন্তর্ভুক্ত ৯৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, ৯৮ নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক ইয়াসিন, শাকিল, সাগর, ঢাকা কলেজ ছাত্রদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম শুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন তারাব পৌরসভার ছাত্রদল নেতা হাসিবুল হাসান তুরাগ, ছাত্রদল নেতা রবিউল ইসলাম হৃদয়, মাইদুল ইসলাম, ফয়সাল, মনির হোসেন, সাকিব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মিছিলে পুলিশের হামলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য আনিচুর রহমান খান আহত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ