ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৯, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ

 

ফেনী প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

সোমবার (২৯ জুলাই) বিকালে মহাসড়কের রামপুর লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকালে মহাসড়কের উভয় লেইনে পরিবহন চলাচল সম্পূর্ন বন্ধ হয়ে যায়।

প্রায় আধাঘন্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে। অবশ্য কিছুক্ষণ পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ী ভাংচুর অথবা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ