ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম, শীতবস্ত্র ও খাবার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম, শীতবস্ত্র ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৯, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

 

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী কোরআন খতম, শীতবস্ত্র বিতরণ, এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।


জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম, শীতবস্ত্র ও খাবার বিতরণ

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি আব্দুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সুমন, সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফেজ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক সুমন মজুমদার, গোলাম রাব্বানী, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সৈয়দ আরিফ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলাউদ্দিন, ইকবাল হোসেন, আসলাম হোসেন, এনামুল হক মনি, মোখলেস, আব্দুল মালেক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ