ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি‌লো‌মিটা‌র যানজট - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কি‌লো‌মিটা‌র যানজট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:১১ পূর্বাহ্ণ

 

স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে বাড়ির পথে রওনা হওয়া বাসযাত্রীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে পড়েছেন। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থে‌কে জেলার কা‌লিহাতী উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে, বঙ্গবন্ধু সেতুর উপর এবং সেতুর ভায়াডাক্ট অং‌শে পরপর ক‌য়েকটি প‌রিবহন বিকল হওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। পরব‌র্তীতে সেগু‌লো অপসারণ ক‌রে সেতু কর্তৃপক্ষ।এ ব্যাপারে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ জা‌হিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দি‌কে পরপর ক‌য়েকটি গা‌ড়ি নষ্ট হওয়ায় গা‌ড়ির চাপ প‌ড়ে‌ছে মহাসড়‌কে। এতে সেতুপূর্ব গোল চত্ত্বর থে‌কে মহাসড়‌কের আনা‌লিয়াবা‌ড়ি পর্যন্ত গা‌ড়ির ধীরগ‌তি র‌য়েছে। ত‌বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হ‌য়ে যা‌বে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ