ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা দক্ষিণের তিন থানায় যুবদলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অধীন শাহজাহানপুর, নিউমার্কেট ও কদমতলী থানায় আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আজ রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে।

শাহজাহানপুর থানার আহ্বায়ক হুমায়ুন কবির নাহিদ ও সদস্য সচিব সাঈদুর রহমান রিপন। নিউ মার্কেট থানার আহ্বায়ক মিজান বেপারী, সদস্য সচিব শাহজালাল খান চঞ্চল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গাজী মো. মনিরুজ্জামান মনির। কদমতলী থানার আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম টুটুল এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান দারা।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে থানা নেতৃবৃন্দকে মহানগর দক্ষিণ যুবদল কমিটির সাথে আলোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ