ঢাকা নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের যাত্রা শুরু - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেনের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৬, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন অত্যাধুনিক কমিউটার ট্রেন চালু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এখন পথকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রো রেলের আদলে নতুন আট জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। যে ট্রেনে রয়েছে ১১টি বগি।
সেই সঙ্গে ৫৯২ যাত্রী বসে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। প্রথম বগি পথকে লাস্ট বগি যেতে পারবেন যাত্রীরা। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার মতো নিরাপত্তা রয়েছে।
তিনি আরো বলেন, ‘অনেকেই মনে করছেন, ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রো রেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে চাই।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের ডিটিও ফুয়াদ হোসেন আনন্দ বলেন, আমাদের এই ট্রেন আগে আটটি কোচে চলত। এখন এখানে এগারেটি কোচ থাকবে। আগে এর সিটিং ক্যাপাসিটি ছিল ৩৮০ জন এখন এটি ৫৯০। এটি মেট্রোরেলের আদলে তৈরি করা হয়েছে। এর ফলে প্রায় সমান সংখ্যক যাত্রী দাঁড়িয়েও যেতে পারবে। যেন বেশি সংখ্যক মানুষ আমরা বহন করতে পারি সে চিন্তা থেকে এটা করা হয়েছে। নারায়ণগঞ্জের সাধারণ ট্রেনের শিডিউল অনুযায়ী এটা চলবে।
এ সময় উপস্থিত ছিলেন. নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ