ঢাকা মহানগর উত্তরের সম্মেলন ডাকলেন রওশনপন্থিরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
আগামী ৩রা ফেব্রুয়ারি ছাত্র সমাজের প্রতিনিধি সভা ও ৭ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের সম্মেলনের ডাক দিয়েছেন রওশনপন্থি ন
বৃহস্পতিবার এরশাদপত্মী বেগম রওশন এরশাদের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন অন্তবর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদ। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন নির্দেশমতো আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি দলকে সুসংগঠিত করতে। জাতীয় পার্টি আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। তার আগে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, ২রা মার্চ। আমরা সম্মেলন বাস্তবায়নের জন্য দু’একদিনের মধ্যেই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করব। সিনিয়র সকল নেতৃত্ববৃন্দকে সঙ্গে নিয়ে এই কমিটি গঠন করা হবে।
তিনি বলেন, এছাড়া বিগত সম্মেলনের পর যেসকল প্রেসিডিয়াম সদস্যকে কমিটির বাইরে রাখা হয়েছে তাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাদের বহিষ্কার করা হয়েছে তারা সকলে স্ব স্ব পদে থাকবেন। কাজী ফিরোজ রশীদ কো-চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন। সেইসঙ্গে সুনীল শুভ রায় প্রেসিডিয়াম সদস্য এবং দলের মুখোপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে সকলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
কাজী মামুনুর রশীদ বলেন, আগামী ৭ তারিখ মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তরের একটি সম্মেলন অনুষ্ঠান হবে।
সেখানে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে এবং আগামী ৩ তারিখ মোহাম্মদপুরের টাউনহলে ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এরশাদ পুত্র সাদ এরশাদ, জাতীয় পার্টির মুখপাত্র সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ