ঢাকা মহানগর উত্তর বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সদ্য প্রয়াত আতিকুল ইসলাম মতিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সদস্য এ বি এম এ রাজ্জাক প্রমুখ নেতারা।
গত ২০ জানুয়ারি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ৫৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিকুল ইসলাম মতিন।
জনতার আওয়াজ/আ আ