ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

 

আজ সোমবার বিএনপি ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর ও আদাবর থানা বিএনপি’র যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান এবং যৌথ কর্মীসভা সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

সভাপতির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার জোর জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে বসে আছে জগদ্দল পাথরের মতো, উন্নয়নের কথা বলে তারা জনগণকে ধোকা দিয়ে যাচ্ছে। দিনে-রাতে এখন বিদ্যুৎবিহীন থাকে দেশ, অপ্রতুল গ্যাসের দাম বৃদ্ধি করে সৃষ্টি করেছে জনদূর্ভোগ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের এখন বেঁচে থাকাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনগণের পক্ষের দল হিসাবে বিএনপি যখন এ সবের প্রতিবাদ করতে রাস্তায় নামে তখনই তারা গুলি করে শান্তিপূর্ণ কর্মসূচিতে। বর্তমান ভয়াবহ দুঃশাসনের অবসান ঘটাতে জনগণ এখন চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে।

সদস্য সচিব আমিনুল হক বলেন, জনগণের অধিকার হরণ করে লাঠি, গুলি, টিয়ার গ্যাসের মাধ্যমে যারা ক্ষমতায় থাকতে চায় তারা নিঃসন্দেহে ফ্যাসিবাদী। আর আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে।

তিনি বলেন, আমরা রক্ত দিতে শিখেছি, জীবন দিতে শিখেছি, আমরা আমাদের অধিকারের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। আমরা জনগণের অধিকার আদায়ে জনগণকে সাথে নিয়ে লড়াই করেই বিজয় ছিনিয়ে আনবো। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় স্মরণকালের ঐতিহাসিক গণসমাবেশে বিপুল লোক সমাগম ঘটিয়ে আমরা সরকারকে বুঝিয়ে দিবো-জনগণ আর বর্তমান কর্তৃত্ববাদী সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।

যৌথ কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম মতিন, যুগ্ম আহবায়ক ও টিম প্রধান মোঃ আক্তার হোসেন, সদস্য হাজী মোঃ ইউসুফ, ফয়েজ আহম্মেদ ফরু, ঢাকা মহানগর উত্তরের কৃষকদল সভাপতি আসজাদুল আইরিশ ডল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিঠু, জাসাস উত্তরের সভাপতি শফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ছাত্রদল পশ্চিমের সভাপতি আবুল কালাম আজাদ নাসির, সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ সহ ঢাকা মহানগর উত্তরের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ