ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হাজি মো. কামাল হোসেনকে আহ্বায়ক, সদস্য সচিব মীর হাসান কামাল তাপসকে সদস্য সচিব এবং হারুন সিকদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার ইতোপূর্বে ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি ১০৭ সদস্য বিশিষ্ট করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আজ ওই কমিটি অনুমোদন করেছেন।
জনতার আওয়াজ/আ আ