ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ১:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৬, ২০২২ ১:৫৬ পূর্বাহ্ণ

গতকাল ৪ ডিসেম্বর বেলা ৩ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সদস্য ও গত সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর নেতৃত্বে ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সন্ত্রাসীরা ব্যাপক হামলা চালিয়ে মহানগর দঃ বিএনপি সদস্য সাব্বির আহমেদ আরিফ, সূত্রাপুর থানা বিএনপি নেতা আব্দুল আজিজ, থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক রকি, ৩৯ নং ওয়ার্ড বিএনপি নেতা জনি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এর পিএস আরিফুল ইসলাম সহ ২০ জনের অধিক নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ইশরাক হোসেন নিজেও আহত হন। উপরন্তু সুত্রাপুর থানা ছাত্রদল যুগ্ম আহবায়ক রকিসহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে।
এছাড়া গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত সুত্রাপুর থানা ৪২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইস্রাফিল হোসেন বাবু,
বংশাল থানা ৩১ নং ওয়ার্ড বিএনপি নেতা আবেদুল ইসলাম জনি, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা ইউছুফ মিয়া, ৩৩ নং ওয়ার্ড বিএনপি নেতা পারভেজ, মাসুদ চাঁন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি নেতা আবদুল ওহাব, ৪৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ স্বপন, শ্যামপুর থানা ৫৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রাসেল, শাহজাহানপুর থানা ১২ নং ওয়ার্ড বিএনপি সাধাঃ সম্পাঃ মোঃ নুরুল আমিন, চকবাজার থানা ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইলিয়াস রশিদ, ওয়ার্ড বিএনপি নেতা কোরবান খন্দকার, গেন্ডারিয়া থানা ৪৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মামুন, মোঃ পিন্টু, মোঃ সেন্টু ও ৪৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ মোড়ল, লালবাগ থানা ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সুমন, যাত্রাবাড়ি থানা ৬৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ কুতুব উদ্দিন, হাজারীবাগ থানা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ওয়ারী থানা শ্রমিক দল নেতা মনির হোসেন, ধানমšিড থানা ১৫ নং ওয়ার্ড বিএনপি নেতা নজরুল, শাহবাগ থানাধীন ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা ইকবাল হোসেন রানা, কদমতলী থানাধীন ৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ জাহিদ, লালবাগ থানাধীন ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রাজু, জজ মিয়া, বাঁধন, আহমেদ, আকতার হোসেন রানা, জাহেদুল ইসলাম জনি, নিউমার্কেট থানা ১৮ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম-আহ্বায়ক জনি, মহানগর পূর্ব ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক হাসানসহ অন্তত ৭২ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “ভোট ডাকাতির মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখল ও ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের কন্ঠরোধ করতে এবং ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় হামলা, মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার শুরু করেছে। জনগণের প্রতিবাদ-বিক্ষোভে দিশেহারা হয়ে অবৈধ আওয়ামী সরকার পুরো দেশকে অশান্ত ও অস্থিতিশীল করে তুলেছে। বর্তমানে দেশের মানুষ এক জালিম সরকারের শাসনাধীনে বসবাস করছে। কিন্তু এদেশের সাহসী জনতা অতীতেও যেমন সকল স্বৈরাচারকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে, বর্তমান স্বৈরাচারী সরকারকেও তীব্র গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে এসেছে। জনগণের আন্দোলনের গণজোয়ারে অচিরেই অবৈধ সরকারের মসনদ অতলে তলিয়ে যাবে।”
আমরা অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। আহতদের আশু সুস্থতা কামনা করছি।
গ্রেফতারকৃত উল্লিখিত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
জনতার আওয়াজ/আ আ