ঢাকা মহানগর দক্ষিণ‌ বিএনপি'র প্রেস বিজ্ঞপ্তি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা মহানগর দক্ষিণ‌ বিএনপি’র প্রেস বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৫, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আগামী ১৭ ও ২৩ মে ২০২৩ পদযাত্রা এবং ২০ ও ২৬ মে ২০২৩ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের লোড শেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবী বাস্তবায়নে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকার ৪টি ভেন্যুতে আগামী ১৭ ও ২৩ মে ২০২৩ তারিখে পদযাত্রা এবং ২০ ও ২৬ মে ২০২৩ তারিখে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
পদযাত্রা ও জনসমাবেশের কর্মসূচি ঃ
১৭ মে ২০২৩, বুধবার বেলা ২ টায়=পদযাত্রা (বাসাবো খেলার মাঠ থেকে মালিবাগ কমিউনিটি সেন্টার পর্যন্ত)
২০ মে ২০২৩, শনিবার বেলা ২ টায়=সমাবেশ (মতিঝিলস্থ পীরজঙ্গি মাজারের সামনে)
২৩ মে ২০২৩, মঙ্গলবার বেলা ২ টায়=পদযাত্রা (ধানমন্ডি থেকে)
২৬ মে ২০২৩, শুক্রবার বেলা ২ টায়=সমাবেশ (যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল সংলগ্ন স্থান/শ্যামপুরস্থ লাল মসজিদ সংলগ্ন স্থান)
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপরে বর্ণিত পদযাত্রা ও জনসমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিকে সফল করার আহবান জানানো হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ