ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কে কোন প্রতীক পেলেন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ২:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৬, ২০২৩ ২:০০ অপরাহ্ণ

 


নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

সোমবার (২৬ জুন) ছিল ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন নৌকা, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান গোলাপফুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ডাব, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান পেয়েছেন সোনালী আঁশ, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান লাঙ্গল।

এছাড়াও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ নির্বাচনের জন্য প্রথমে হিরো আলমের প্রার্থিতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনের কাছে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ