ঢাকা-১৭ আসনে তামাশার নির্বাচন চলছে: আজম - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭ আসনে তামাশার নির্বাচন চলছে: আজম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনে ‘তামাশার নির্বাচন’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

সোমবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলছেন ‘ভোট দিলেও আমি এমপি, না দিলেও এমপি’। জনগণ এ ধরনের তামাশার নির্বাচন চায় না। তারা নিজেরা ভোট দিয়ে পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে চাই। এজন্য বিএনপি আন্দোলন করছে।’

একদফা বাস্তবায়নের দাবিতে কৃষক শ্রমিক মেহনতি মানুষের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।

আহমেদ আজম খান বলেন, ‘এই সরকার আবারও একটি তামাশার নির্বাচন করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারকে বলবো, মনে মনে পদত্যাগ করুন। নইলে জনগণ তামাশার নির্বাচন প্রতিহত করবে। আন্দোলনের জোয়ারে আপনারা ভেসে যাবেন, পালাবার পথ খুঁজে পাবেন না। কারণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনগণের পাশাপাশি সকল রাজনৈতিক দলও আজ ঐক্যবদ্ধ। গণতান্ত্রিক বিশ্বও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।’

ক্ষমতাসীনদের উদ্দেশে যুগপদ আন্দোলনের শরিক এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের বলেন, ‘সময় বেশি নেই, অতিদ্রুত পদত্যাগ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন। নইলে জনগণই আপনাদের পদত্যাগে বাধ্য করবে।’

কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন- বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সাদ্দাম হোসেন, জাতীয়তাবাদী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের আনম খলিলুর রহমান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফারুক পাটোয়ারী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ