ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়বেন শহীদ জহির রায়হানের সন্তান তপু রায়হান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে লড়বেন শহীদ জহির রায়হানের সন্তান তপু রায়হান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৯, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও সাহিত্যিক শহীদ জহির রায়হানের পুত্র তপু রায়হান ঘোষণা দিয়েছেন, তিনি ঢাকা-১৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬) লড়বেন। রবিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী এবং নির্বাচনী কৌশল তুলে ধরেন।

তার নির্বাচনী প্রতিপাদ্য হলো ‘আমি থেকে আমরা, সহযোগিতা হোক রাজনীতির নতুন ভাষা’। তপু রায়হান বলেন, দেশের দরকার দূর্ণীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক এজেন্ডামুক্ত, জনকল্যাণমুখী এবং সৃজনশীল সরকার ও প্রশাসন।

তিনি উল্লেখ করেন, তার বাবা রাজনৈতিক সচেতন হলেও কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না। “I don’t belong to any political party”—বাবার এই উক্তি তার বিশ্বাসের ভিত্তি। তপু রায়হান মনে করেন, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও মানবকল্যাণমুখী রাজনীতি সম্ভব।

ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, শাহজাদপুর, ভাষানটেক, মহাখালী) আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন তপু রায়হান। তিনি জানিয়েছেন, এই এলাকার সমস্যা সমাধানের জন্য এলাকাভিত্তিক ইশতেহার প্রস্তুত করছেন। কড়াইল বস্তিসহ নির্দিষ্ট অঞ্চলের মানুষের সমস্যা চিহ্নিত করে কার্যকর মডেল তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “আমি নিজে এবং আমার দল ঢাকা-১৭-এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। কাজের অগ্রগতি জানাতে চালু করা হয়েছে ‘আমি থেকে আমরা’ এবং ‘সময়ের প্রয়োজনে’ নামের দুটি অনলাইন প্ল্যাটফর্ম। এই মাসেই এলাকাভিত্তিক ইশতেহার প্রকাশ করা হবে, যা সকল প্রার্থীর কাছে পৌঁছে সহযোগিতা চাইবো।”

তপু রায়হান আরও বলেন, “আমি জয়ী হই বা না হই, নির্বাচনের পর যিনি এমপি হবেন, তার সঙ্গে এলাকার উন্নয়ন ও সমস্যা সমাধানে একসাথে কাজ করব। সহযোগিতামূলক এই রাজনৈতিক সংস্কৃতি আমার প্রচারণার মূল ভিত্তি।”

সরকারের সঙ্গে একযোগে কাজ করার জন্য তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টামন্ডলী গঠনের চেষ্টা করছেন। নীতি প্রণয়ন, বাজেট নির্ধারণ এবং কাজের প্রতিটি ধাপে এই কমিটি তাকে সহায়তা করবে।

তিনি যোগ করেন, “সাধারণ মানুষকে সরাসরি জানালে এবং তাদের মতামত নিয়ে কাজ করলে সত্যিকারের সাফল্যের এক দৃষ্টান্ত স্থাপন সম্ভব।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ