ঢাবিতে অধ্যাপক ইমতিয়াজের ‘শাস্তি’ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে অধ্যাপক ইমতিয়াজের ‘শাস্তি’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৮:২৯ পূর্বাহ্ণ

 

অবসরোত্তর ছুটিতে রয়েছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এ অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত – ভবিষ্যতেও আর তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক কাজ করতে পারবেন না।

‘হিস্টোরাইজিং ১৯৭১ জেনোসাইড : স্টেট ভার্সাস পার্সন’ গ্রন্থে বঙ্গবন্ধুর অবমাননা এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

তবে অধ্যাপক ইমতিয়াজ বলছেন, তিনি নিজেই অবসরোত্তর ছুটিতে যাওয়ার কারণে অব্যহতি চেয়েছেন।

অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেছেন, “যে বইটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা ১৪ বছর আগের। তখন তো বিষয়টি এখনকার মতো এত পরিস্কার ছিল না। বিচারপতি হাবিবুর রহমান, কবি শামসুর রাহমান, নির্মল সেনও তখন বিষয়টি বলেছেন, লিখেছেন। কিন্তু হঠাৎ করেই এটা নিয়ে কেন বিতর্ক তৈরি হলো সেটা আমার বোধগম্য নয়। কেউ হয়ত মনে করতে পারেন, আমি যেহেতু অবসরে যাচ্ছি, বড় কোনো দায়িত্বে আমাকে দেওয়া হতে পারে? যদিও আমি কারো কাছে এসব নিয়ে কিছুই বলিনি। আমি আসলে গবেষণার কাজটা করে যেতে চাই। ২০০৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী যখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন, তখন আমাকে ডাকা হয়েছিল, উনার সামনে ৭ মার্চের ভাষণ নিয়ে বক্তৃতা দেওয়ার জন্য। সেখানেও আমি কথা বলেছি। বিরোধী দলে থাকলে তো অনেকেই সামনে আসতে চান না, আমি তখন প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছি। হয়ত যারা আমাকে পছন্দ করেন না, তারা এগুলো করছেন। এসব বিষয়ে আমি তো ৫০টির বেশি বই লিখেছি, সবগুলো কাজ ধরেই কাউকে বিচার করা উচিত।” 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ