ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুতুল পোড়ালেন নারী শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে মির্জা ফখরুলের কুশপুতুল পোড়ালেন নারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুতুল পুড়িয়েছেন নারী শিক্ষার্থীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের (ডিএনসিসি) চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে ‘নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্য’ করায় তার কুশপুতুল পোড়ানো হয়।

মঙ্গলবার (১১ জুলাই) ‍দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তার কুশপুতুল পুড়ানো হয়।

প্রতিবাদ সমাবেশে ঢাবি ও ইডেন মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নারী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

সমাবেশে ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার আখি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (সোমবার) আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি শুধু তার কুরুচিপূর্ণ মন্তব্যই নয়, এটা তার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রলীগ সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, মির্জা ফখরুলরা কখনোই নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করে না। লুটরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এ দেশের নারী সমাজ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও নারী সমাজ তাদের বয়কট করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ