ঢাবিতে রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েটে প্রতিনিধি নির্বাচন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে রেজিস্টার্ড গ্র‍্যাজুয়েটে প্রতিনিধি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ১৯, ২০২৩ ১:০৫ পূর্বাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৮ মার্চ) রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নিবার্চন সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

ভোট গ্রহণের কেন্দ্রগুলো ছিল, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র। নির্বাচনের কেন্দ্রগুলোতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিদর্শন করে।

রোববার সকাল ১০ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা করা হবে এবং গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ ঢাকার বাইরে ৪ মার্চ ২৯টি কেন্দ্রে ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৯,৩২০।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ