ঢাবিতে শাহরিয়ার আলম সাম্যের জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে শাহরিয়ার আলম সাম্যের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ১৪, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জানাজা শেষে সাম্যের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ জানান তার পরিবারের সদস্যরা। সাম্যের দ্বিতীয় জানাজা নামাজ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আছর বাদ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার পরিবার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ