ঢাবি ভিসি আধুনিক রাষ্ট্রপন্থী নন: রিজভীর অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবি ভিসি আধুনিক রাষ্ট্রপন্থী নন: রিজভীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের (ভিসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নারীর অধিকার ও উন্নয়ন বিষয়ে ভিসির নীরবতা তাকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রপন্থী মনে না হওয়ার যথেষ্ট কারণ সৃষ্টি করেছে। ভিসি একপক্ষের দিকে হেলে আছেন, যা এখন ওপেন সিক্রেট — মন্তব্য করেন রিজভী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্রশিবিরের জিএস পদপ্রার্থী পূর্বে ছাত্রলীগের পদে ছিলেন এবং ভিপি পদপ্রার্থীও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছেন ফাহমিদা। এ কারণেই তাকে সাইবার বুলিং ও হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, “ছাত্রলীগের নামধারীরা যারা গণতান্ত্রিক আন্দোলনে হামলা চালিয়েছে, মানুষের হাত-পা কেটেছে, তারাই এখন ভিন্ন পরিচয়ে ছাত্রশিবিরের নেতা সেজেছে।”

রিজভী অভিযোগ করে বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রদলসহ একাধিক দলের প্যানেল রয়েছে। কেউ ১৯৭১ সালের রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে কাউকে রাজাকার বললেই যদি তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, তবে তা প্রমাণ করে যে এসব সংগঠন বিশ্ববিদ্যালয়কে আর জ্ঞানচর্চার কেন্দ্র মনে করে না। অথচ তারাই এখন ইসলাম ও ধর্মের কথা বলছে।”

সরকার ও আওয়ামী লীগকে “ফ্যাসিবাদী” আখ্যা দিয়ে রিজভী বলেন, “ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নে বড় অবদান তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি তৈরির মূল নায়ক ছিলেন। আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম? সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থি, আর বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক দল। আমাদের ভারতপন্থি ট্যাগ দেবেন না। একটি গোষ্ঠী নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ট্যাগিং ও সাইবার বুলিং করছে। কিন্তু বিএনপির শিকড় দেশের মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে জড়িত। যত চক্রান্তই হোক, ব্যর্থ হবেই। জনগণের শক্তির কাছে কোনও ষড়যন্ত্রই টিকবে না।”

রিজভী বলেন, “গণতন্ত্রবিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। বিএনপি কোনও প্রভু দেশের তাঁবেদারি করে না। একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম এবং নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, মাহফুজ ইসলাম, মাহমুদুর রহমান সুমন, ডা. নূর হাবীব এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করেন রুহুল কবির রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ