ঢামেকে চিকিৎসকের ওপর হামলায় আসামি গ্রেফতার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢামেকে চিকিৎসকের ওপর হামলায় আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সঞ্জয় পাল জয় (৩০) শহরের আদশপাড়ার রনজিত পালের ছেলে ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ডের শিক্ষার্থী বলে জানা গেছে।

জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

সদর থানার ওসি মাসুদ রানা জানান, শাহবাগ থানা পুলিশের তথ্য অনুযায়ী ঢাকা থেকে ফেরার পথে সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর শাহবাগ থানা পুলিশ ঢাকা থেকে রওনা দিয়েছে। তাদের কাছে গ্রেফতার সঞ্জয় পালকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত শনিবার (৩১ আগস্ট) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র মারা যান। এ ঘটনায় দুই চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন রবিবার শাহবাগ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আসামি সঞ্জয় পালকে গ্রেফতার দেখানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ