তত্ত্বাবধায়ক নিয়ে ইইউ’র আগ্রহ নেই: ইএমএফ চেয়ারম্যান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক নিয়ে ইইউ’র আগ্রহ নেই: ইএমএফ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ১১, ২০২৩ ১২:৫০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। তিনি বলেছেন, সংবিধানে নেই এমন কোনো কিছুর বিষয়ে তারা জানতে চায়নি।

মঙ্গলবার (১১ জুলাই) গুলশানে ইএমএফ-এর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান মোহাম্মদ আবেদ আলী। এসময় ফোরামের উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, উনারা সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি এবং তত্ত্বাবধায়ক বিষয়ে কোনো কিছু তারা জানতে চাননি। তত্ত্বাবধায়ক বিষয়ে তারা কোনো আগ্রহ প্রকাশ করেননি।

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন সেটি তারা নিশ্চিত করেছেন কী না জানতে চাইলে তিনি বলেন, উনারা কনফার্ম করেনি, তবে উনাদের যারা সিনিয়র আছেন তাদের সার্বিক বিষয়ে জানাবেন।

তিনি বলেন, ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন এবং আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ একটি পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন এবং বলেছে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে।

আবেদ আলী আরো বলেন, তারা শুধু ২০১৮ নয়, ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। তারা এ বিষয়ে আগে থেকেই অবগত রয়েছেন। তাদের মধ্যে একজন প্রতিনিধিও আছেন যিনি ইতোপূর্বে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ