তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক সরকারকে উদ্দেশ করে বলেছেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। অন্যথায় সাধারণ মানুষ রাজপথে নেমে এসে গণআন্দোলন মাধ্যমে আপনার পতন নিশ্চিত করবে।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজের উদ্যোগে ‘গ্রহণযোগ্য নির্বাচন কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ কর্তৃক আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ডক্টর শাহরিয়ার ইফতেকার ফুয়াদ। সেমিনার সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর দেওয়ান সাজ্জাদ।

এ সময় জয়নাল আবেদীন ফারুক আরো বলেন, এই সরকার দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। সরকার মানুষের কথা বলার অধিকার হরণ করেছে। দিনের ভোট রাতে গ্রহণ করে জনগণের ভোটাধিকারকে সরকার তামাশায় পরিণত করেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিপ্লবী ওয়ার্কারস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেন, অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সচিব কাশেম মাসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সহ-সম্পাদক সাংবাদিক কলামিস্ট সাদেক রহমান, গণমুক্তিজোটের প্রধান সমন্বয়ক আবু লায়েস মুন্না, আক্তার হোসেন, আব্দুল্লাহ আল মেহেদী, আবুল কাশেম মজুমদার, রশিদ মিয়া, সিরাজুল হক, আরিফুর রহমান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ