তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিএনপির সেমিনার আজ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে বিএনপির সেমিনার আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২১, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

 

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরতে বুধবার(২১ জুন) সেমিনার করবে বিএনপি। দলটির একাধিক নেতা বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রথমে তুলেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর বিষয়টি বড় পরিসরে তুলে ধরে আওয়ামী লীগ।

এই দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত তুমুল আন্দোলন গড়ে তুলে তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। বিরোধী সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকেও পদত্যাগ করে। এই অবস্থায় রাজনীতিতে বড় সঙ্কটের সৃষ্টি হয়।

বিএনপি নেতাদের দাবি, বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান বিল পাস করার মতো দুই-তৃতীয়াংশ সদস্য সংসদে ছিল না। এ কারণে ১৫ ফেব্রুয়ারির এক তরফা নির্বাচন করতে হয়েছে বিএনপিকে। এই বিষয়গুলো সেমিনারে তুলে ধরা হবে।

বিএনপি নেতাদের ভাষ্য, সরকার গঠনের পর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত করে খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্য দিয়ে ওই সময়ে দেশে বড় ধরনের রাজনৈতিক সঙ্কটের সমাধান হয়।

‘পঞ্চদশ সংশোধনী’র সাংবিধানিকতা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার এখনো সংবিধান সম্মত’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা ৩টায় গুলশানের সিক্স সিজন হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশী-বিদেশী কূটনীতিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের চলমান সঙ্কট সমাধানেও নির্বাচনকালীন সময়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কিছু নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ