তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস চায় এনসিপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেইসাথে তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস চায়।

দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘জাতীয় নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক সবাই চায়, স্থানীয় সরকার নির্বাচনও দলনিরপেক্ষ সরকারের অধীনে হলে ভালো হবে। কারিগরি দিক নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে।’

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় ধাপের সংলাপের প্রথম দিনের সংলাপের বিরতিতে একথা বলেন তিনি।

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাসের প্রস্তাবে এনসিপি একমত বলে জানিয়েছেন সরোয়ার তুষার। তিনি বলেন, ‘কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছয় মাস রাখার পক্ষে। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। সরোয়ার তুষার বলেন, মেয়াদ তিন মাস বা চার মাসের বিষয়ে আমরা নমনীয় থাকব। যদি স্থানীয় সরকার নির্বাচন অন্তর্ভুক্ত হলে চার মাস প্রয়োজন হতে পারে।’

৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোট ছাড়া সব বিষয়ে সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেয়ার পক্ষে এনসিপি।

দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। সেখানে আরো সংবিধান সংশোধনী ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিনা? আমরা বলেছি সংবিধান সংশোধনীর বিষয়ে প্রযোজ্য হবে না। কারণ দলগুলো এমন সংশোধনী আনে যার মাধ্যমে বাংলাদেশে ইতিপূর্বে অনেক সংকট তৈরি হয়েছে। এটা নিয়ে আরো আলোচনার দাবি রাখে। দুটো বিষয়ে সবাই একমত সবাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ