তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: হারুন - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: হারুন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৭:১২ অপরাহ্ণ

 

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ উপরোক্ত কথাগুলো বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের কোনো বিকল্প নাই। এজন্য জনগণকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সোমবার (৯ জানুয়ারি) বিএনপির ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামত শীর্ষক বিশ্লেষণমূলক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার অধীনে বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই মানুষের ভোটের অধিকার রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাবেক সভাপতি জেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধ শেখ সামাদ আজাদ, আব্দুল মোন্নাফ আলমগীর, শহিদুজ্জামান শহীদ, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবীব সোহেল, ফারুক আলম সরকার, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম প্রমুখ।

বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, দ্রব্য মূল্যের দাম আজ সাধারণ মানুষের নাগালের বাহিরে চলে গেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে আন্দলোনের মাধ্যমে এই সরকারের পতন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। আগামীতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একত্র হয়ে রাজপথে আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ