তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে : জয়নাল আবদিন ফারুক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে : জয়নাল আবদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২৬, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নাল আবদিন ফারুক বলেছেন, আপনাকে আর বিশ্বাস করতে চাই না। তত্ত¡াবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি কালো পতাকা মিছিলের আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তীব্র বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা এতে অংশ নেন।
জয়নাল আবদিন ফারুক বলেন, আজ বৃষ্টিতে এ মিছিল হচ্ছে। আমি ভিজতে পারবো। বাংলাদেশের মাটিতে এই আওয়ামী সন্ত্রাসীদের এক মুহূর্তের জন্য মানুষ ক্ষমতায় দেখতে চায় না। যতক্ষণ সংবিধান সংশোধন করে তত্ত¡াবধায়ক সরকারের বিল পাস করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। এ সরকার আর ক্ষমতায় থাকবে না। যারা কথায় কথায় বিদ্যুতের দাম বাড়াবে তাদের মানুষ ক্ষমতায় রাখবে না। নির্বাচন হবে জনগণের দাবি অনুসারে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ বাঘের বাচ্চা। ২০১৪ সালে ২০১৮ সালে কী ভোট হয়েছিল। আমরা একদিনের জন্য বাড়িতে যেতে পারিনি। মানুষ বলে ভোট দিতে পারিনি তবে তাদের ভোট নাকি হয়ে গেছে। মৃত মানুষও ভোট দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু হাসনাত ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহেদ আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ