তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১০, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ

 

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট,গাজীপুর থেকে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীতাকুণ্ড ট্রাজেডির ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি কাজ করছে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণসহ তাদের আধুনিকায়নে নানা উদ্যোগ নেয়া হয়েছে। দেশপ্রেম ও প্রশিক্ষণের জন্যই তারা অন্যদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন।
তিনি শুক্রবার (১০ জুন) সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে ২২তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন এবং একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক (প্রশাসন), উপ-মহাপরিচালক (অপারেশনস)-সহ সদর দপ্তর ও একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আনসার বাহিনীর উৎকর্ষতার জন্য তাদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে। অন্যান্য সময়ের চেয়ে এ বাহিনী আরো যুগোপযোগী ও আধুনিক। ৪৪২ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচাকাওয়াজে অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এতে মৌলিক প্রশিক্ষণে- মো. সাগর আলী শ্রেষ্ঠ ড্রিল, শরিফুল ইসলাম শ্রেষ্ঠ ফায়ারার এবং মো. গুলজার আলী চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।
পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ