তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম আহমেদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ৬০ দিনের জন্য তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হলো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

দেশত্যাগের এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, তাকসিমের বিরুদ্ধে ইতোমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছে।

সূত্র থেকে জানা যায়, তাকসিম বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশ চলে গেলে তার দুর্নীতি ও সম্পদের বিষয়ে অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান। সম্প্রতি তিনি এমডি পদ থেকে পদত্যাগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ