তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রংপুরে যুবদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রংপুরে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১২:০৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
তারুণ্যের রোডমার্চ উপলক্ষে রংপুরে লিফলেট বিতরণ করেছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আগামী ১৬ সেপ্টেম্বর তারুণ্যের রোডমার্চ সফল করার লক্ষ্যে রংপুরে লিফলেট বিতরণ করেছে যুবদল।

এ সময় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চের ঘোষণা দেয়া হয়েছে সারা দেশের যুব ও তরুণ সমাজ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এতে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের হাত ধরেই একটি অদম্য, আত্মমর্যাদাশীল, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, রাতে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে নিশিরাতের সরকার। তারেক রহমানসহ ৫০ লক্ষ নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে নির্যাতন করছে এই সরকার। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসা পাচ্ছেন না। তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু, মিজানুর রহমান রাজ, শাহীন আকন্দ, বিভাগীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ