তারুণ্যের সমাবেশ সফল করতে নাজিরপুরে লিফলেট বিতরন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের সমাবেশ সফল করতে নাজিরপুরে লিফলেট বিতরন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
” তরুণ জাগলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ” শ্লোগান কে সামনে রেখে
তারুণ্যের সমাবেশ সফল করতে পিরোজপুরের নাজিরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে আগামী ২৪জুন শনিবার বরিশালে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে এই লিফলেট বিতরণ করা হয়।

এর আগে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদল ও ছাত্রদলের আয়োজনে পৃথক পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা ২৪জুন বরিশালে অনুষ্ঠিতব্য তারুণ্যের সমাবেশ সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে তারা আজ বিকেল ৫ টায় নাজিরপুরের শ্রীরামকাঠীর চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
উক্ত লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক মাহফুজ ইসলাম মাহিন, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন, জেলা ছাত্রদলের সদস্য রাব্বি রায়হান প্রিন্স, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লা, শাঁখারীকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাদশা মল্লিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য মারুফ হাসান, সদর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু তালেব, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, যুবনেতা সোহাগ শেখ, যুবনেতা মিজানুর রহমান মিজান, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মহিবুল্লাহ ইসলাম, ছাত্রনেতা মাহমুদুল হাসান, শাকিল খান, হাসিবুর রহমান প্রমূখ ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ