তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে যুক্তরাজ্য বিএনপির গভীর শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

 

সিলেট ল কলেজে ছাত্র সংসদের সাবেক এজিএস ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য, জগন্নাথপুর থানার হাবিবপুর নিবাসী তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি ।

আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘’তারেক আহমেদ চৌধুরীর মৃত্যুতে মরহুমের পরিবারের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তিনি সকলের কাছে একজম সজ্জন, বিনয়ী ও ত্যাগী নেতা হিসাবে সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী দলের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। রাজনীতির পাশাপাশি তিনি সর্বদা নিজেকে কমিউনিটির সেবায় নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে আমরা দলের একজন ত্যাগী নেতাকে হারালাম ।’’

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, ‘’মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শন, নীতি ও আদর্শকে প্রতিষ্ঠা এবং সিলেটে ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করতে মরহুম তারেক আহমেদ চৌধুরী যে অগ্রণী ভূমিকা পালন করেছেন তা নেতাকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ।’’

শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ