‘তারেক জিয়াকে আমেরিকা ভিসা দেয় না কেনো’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ৩০, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রশ্ন রেখে বলেছেন: সন্ত্রাস, দুর্নীতি, অস্ত্র চোরাচালান ও খুনের আসামি তারেক জিয়াকে আমেরিকা কেনো ভিসা দেয় না, মির্জা ফখরুল জবাব দিবেন কি? তিনি বলেন, ‘বিএনপি’র প্রতিষ্ঠাতা অবৈধ ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান দেশে খুনের রাজনীতি শুরু করেন, সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন, দেশে মদ-জুয়া-হাউজি শুরু করেন। যেটা জাতির জনক বঙ্গবন্ধু মদ-জুয়া-হাউজি নিষিদ্ধ করেছিলেন। ’
মঙ্গলবার ( ৩০ আগস্ট) নওগাঁর নওযোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এসএম কামাল হোসেন বলেন, জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়া ২০০১ থেকে ২০০৬ হাওয়া ভবন তৈরি করে হাওয়া ভবনে বসে বাবার মতো খুন ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেন। বাংলাদেশকে জঙ্গীবাদের দেশ বানায়, অকার্যকর রাষ্ট্রে পরিণত করে এবং ২০০৮ সালে মুচলেকা দিয়ে বিদেশে টাকা পাচার করে পালিয়ে গিয়ে লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছে। লন্ডনে ক্যাসিনো-জুয়ার আসরে বসে অর্থ উপার্জন করছে , আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
মির্জা ফখরুলকে বলি, আপনার নেতা তারেক রহমানের আয়ের উৎস কি? তিনি যে নিয়মিত ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে ইতিমধ্যে সেই সকল ছবি বাংলার মানুষ দেখেছে। মির্জা ফখরুল সাহেব পুলিশের আইজিপির যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে প্রশ্ন করেন, আপনার নেতা তারেক জিয়াকে যুক্তরাষ্ট্র ৫ টি কারণে ভিসা দেয়নি।
তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ , দুর্নীতিবাজ, অস্ত্র চোরাচালানকারী ও ২১ শে আগস্টের গ্ৰেনেড হামলাকারী। মির্জা ফখরুল গণতন্ত্রের মানসকন্যা উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক শেখ হাসিনার সমালোচনা করার কোন নৈতিক অধিকার আপনাদের নাই। কারণ শেখ হাসিনাই একমাত্র সরকার প্রধান যিনি বাংলাদেশের মর্যাদা বিশ্বের দরবারে বৃদ্ধি করেছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই আজ বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ, ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা দার গোড়ায়, বয়স্কদের ভাতা দিচ্ছে, বিধবাদের ভাতা দিচ্ছে, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে, বছরের শুরুতে ১ সেট নতুন বই দিচ্ছে, আমার বাড়ি আমার খামার এই প্রকল্প করেছেন, গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন, সমুদ্র বিজয় করেছেন, শান্তি চুক্তি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে বলেই বিশ্বের এই সংকটময় সময়ে বাংলাদেশের অর্থনীতি মজবুত আছে।
তিনি বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, মেট্রোরেল করেছেন, কর্ণফুলী টানেল করেছেন। মির্জা ফখরুলরা শেখ হাসিনার সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা টা দেখেন। কারণ আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিদ্যুত দিতে পারেন নাই বরং চাঁপাইনবাবগঞ্জে ২১ জন কৃষককে গুলি করে হত্যা করেছেন, কুড়িগ্রাম ,জামালপুর, গাইবান্ধা তে কৃষককে সার না দিয়ে গুলি করে হত্যা করেছেন। বাংলাদেশকে খুনের দেশে পরিণত করেছিলেন। আজকের প্রধানমন্ত্রী সেদিনের বিরোধী দলীয় নেত্রী ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলেন আপনার নেতা তারেক জিয়া। ৭৫ এর খুনি, ২১ আগস্টের খুনি, স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, ভোট চোর ভোট ডাকাত, দূর্ণীতিবাজ বিএনপি জামাত ষড়যন্ত্রকারীদের জনগণ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার সুযোগ দিবে না।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ সদস্য, সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক এবং সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার এমপি, সদরের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, শহীদুজ্জামান সরকার বাবলু এমপি সহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ