তারেক-জোবাইদার মামলার রায় সতর্ক অবস্থানে থাকবে আ'লীগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক-জোবাইদার মামলার রায় সতর্ক অবস্থানে থাকবে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের মামলার রায় আগামীকাল বুধবার (২ আগস্ট)। এ রায়কে কেন্দ্র করে বিএনপি যেন কোনো প্রকার সন্ত্রাসী ও অরাজক কর্মকাণ্ড করতে না পারে সে জন্য সারাদিন সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

মঙ্গলবার (১ আগস্ট) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সারা দেশে নাশকতার নীল নকশা তৈরি করেছে। এ রায়কে কেন্দ্র করেও তারা নাশকতা করতে পারে। সেজন্য পাড়া মহল্লা, ওয়ার্ড ও থানায় সতর্ক অবস্থানে থাকবে নগর দক্ষিণ আওয়ামী লীগের নেতা কর্মীরা।

এছাড়া আজ বুধবার বেলা ১টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করবে বলেও জানান তিনি।

এতে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে সাজা দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ