তারেক রহমানকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না : মকবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ১৭, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কখনো সরাসরি দেখেননি, তাকে দেখার ইচ্ছে নেই বলেও মন্তব্য করেছেন মেয়াদ শেষ হওয়ার আগে অবসরে পাঠানো তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুর দেড়টায় মন্ত্রণালয়ে আসেন বিদায়ী সচিব। এরপর সাংবাদিকরা তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন। আপনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে গিয়ে কারো সঙ্গে বৈঠক করেছেন বলে একটা কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে বিদায়ী সচিব বলেন, আমরা লন্ডনে গিয়েছি গত মার্চ মাসে। আমরা একটা টিম নিয়ে গিয়েছিলাম। সেখানে আমাদের আশিকুন্নবী আছেন, আমাদের প্রেস। তাকে জিজ্ঞাসা করেন, তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
জনতার আওয়াজ/আ আ