তারেক রহমানকে নিয়ে আর একটা কথা শুনলে রাজপথেই জবাব দেবো’ - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে নিয়ে আর একটা কথা শুনলে রাজপথেই জবাব দেবো’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
মবসৃষ্টি, শিক্ষাঙ্গনে অশান্তি ছড়ানো ও সারাদেশে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলে অংশ নেয়া ছাত্রদলের নেতারা বলেছেন, ‘দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বারবার অপপ্রচার চালানো হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, আর একটাও কথা শুনলে আমরা রাজপথেই জবাব দেব। সময় থাকতে হুঁশিয়ার হোন।’

সোমবার (১৪ জুলাই) দুপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা শহরের পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি শহরের কবরী রোড ও শহীদ হাসান চত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলে অংশ নেয়া ছাত্রদল নেতারা আরো বলেন, ‘একটা গোষ্ঠী শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। আমরা তা হতে দেবো না। ছাত্রদল জেগে উঠেছে, কেউ আর পার পাবেন না।’

তারা বলেন, ‘বিএনপি ছাত্রদের দল, জনগণের দল। অন্যায়-অবিচার দেখে চুপ করে থাকব না। দুর্নীতি করলে সে যেই হোক, দল থেকে বহিষ্কার করা হবে- এই বার্তাও পরিষ্কার।’

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহ-সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ