তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক ও নিরঙ্কুশ জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খানের পাঠানো এক বার্তায় জানানো হয়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ওই টেলিফোন আলাপে পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান শেহবাজ শরিফ। তিনি শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ ফোনালাপে দুই নেতা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার ভূমিকার প্রশংসা করেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বিএনপি চেয়ারম্যানও এ আমন্ত্রণের প্রতিউত্তর দেন বলে জানান ফাসিহ উল্লাহ খান।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় শাহবাজ শরিফ তারেক রহমানকে অভিনন্দন জানান। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে আমি আগ্রহী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ