তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩০, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পাঠানো এক অভিনন্দনবার্তায় তিনি দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বার্তায় কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের নির্বাচনে বিজয় অর্জন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং নতুন নেতৃত্বে এই সহযোগিতা আরও বিস্তৃত ও দৃঢ় হবে বলে তিনি আশা করেন।

তিনি আরও জানান, অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। বাংলাদেশে অন্যতম বৃহৎ বৈদেশিক বিনিয়োগকারী হিসেবে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে যুক্তরাজ্যের আগ্রহের কথাও তিনি তুলে ধরেন।

অভিনন্দনবার্তায় অবৈধ অভিবাসন প্রতিরোধ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সবশেষে দুই দেশের অংশীদারত্বের পরবর্তী অধ্যায়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন কিয়ার স্টারমার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ