তারেক রহমানকে ভাই সম্বোধন করে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৫, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে ভাই সম্বোধন করে পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শেহবাজ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে আমি উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করায় আগ্রহী আমরা।”

এ প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমানকে ‘ভাই’ বলে সম্বোধন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

শেহবাজ শরীফ আশা প্রকাশ করে বলেন, দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও গভীর করতে ঘনিষ্ঠ ও ফলপ্রসূ যোগাযোগ অব্যাহত থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ