তারেক রহমানের কথার বাহিরে আমরা যাব না: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২১, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান যাকে যে পদে বসাবেন আমরা তাকে সমর্থন দিব। যাকে মনোনীত করবে আমরা তাকে সমর্থন দিব। মেয়র হোক আর সংসদ সদস্য পদে হোক যাকে মনোনীত করবে আমরা তার পক্ষে কাজ করব। আমরা এই শপদে বলিয়ান থাকবো। তারেক রহমানের কথার বাইরে আমরা যাব না।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর রমনা রেস্টুরেন্টে ঢাকাস্থ বরিশাল সদর উপজেলার নেতা- কর্মীবৃন্দ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া ও ইফতার মহফিলে তিনি এসব কথা বলেন।
আবু নাসের মো. রহমাতুল্লাহ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। রণাঙ্গনের যুদ্ধ করেছেন। এবং পরবর্তী সময়ে যখন দেশের হাল ধরতে হয়েছে তখন তিনি দেশের হাল ধরেছে। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেজন্যে তিনি আমাদের মাথার তাজ।
তিনি বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ বিদেশে চিকিৎসা নিচ্ছেন। আমরা উনার জন্য দোয়া করব এই জন্য যে তিনি হলেন আপোষীর নেত্রী। ওনার নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে এদেশের মানুষ পতন করেছেন। গণতন্ত্রের জন্য বিনা দোষে পাঁচটি বছর জেল খেটেছে।
তিনি আরো বলেন, আমরা বরিশালবাসী সব সময় ঐক্যবদ্ধ থাকবো বরিশালের উন্নয়নের জন্য। আমাদের নেতা তারেক রহমান যাকে যে পদে বসাবেন আমরা তাকে সমর্থন দিব। যাকে মনোনীত করবে আমরা তাকে সমর্থন দিব। মেয়র হোক আর সংসদ সদস্য পদে হোক যাকে মনোনীত করবে আমরা তার পক্ষে কাজ করব। আমরা এই শপদে বলিয়ান থাকবো। তারেক রহমানের কথার বাইরে আমরা যাব না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ করি জাতীয়তাবাদী শক্তিকে আরো শক্তিশালী করি। আমাদের নেতা তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করি।
এ সময় বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ