তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৫, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা পৌঁছে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম ও সহকারী প্রেস সচিব নাঈম আলী তারেক রহমানের হাতে শোকবার্তাটি তুলে দেন।
শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দলীয় নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান বলে জানা যায়।
জনতার আওয়াজ/আ আ