তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের জন্মবার্ষিকীতে জেলা ও মহানগর যুবদলের দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জাল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জুনেদ আহমদ, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, প্রানেশ দে, সুরুজ আলী, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, মো: বাবলু আহমদ, মিজান আহমদ, শামীম উদ্দিন, পারভেজ আহমদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ