তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিয়ে তারিখ চূড়ান্ত করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ৩০, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি দলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে তারিখ চুড়ান্ত হবে বলে জানিয়েছে দলটি।
গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর প্রকাশ হলে এমন তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ রোববার বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাত দিয়ে শায়রুল এ তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, দয়া করে এভাবে তথ্য দিয়ে গুরত্ব এবং প্রয়োজনীয়তাকে ভিন্নতার দিকে ধাবিত করবেন না।
জনতার আওয়াজ/আ আ